মো. সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসিন আলী, রফিকুল ইসলাম, মখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, আশরাফ আলী, আনিছুর রহমান আলো, জুলফিকার আলী ফক্কার, সাঈদ রায়হান মানিক, আফতাব আলী, লুৎফর রহমান, আকতারুজ্জামান গোলাপ, মাহফুজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আলী রেজা মো. মারুফ বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদ আশরাফ মামুন ও ছাত্রলীগ নেতা শিপলু সরকার প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তগণ বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত ১৮ দল হরতালের নামে হত্যা খুন বোমাবাজি অগ্নিসংযোগ লুটপাটসহ নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থা আর চলতে দেয়া হবে না। আওয়ামী লীগের সাথে জনগণ রয়েছে। তাই জনগণকে নিয়ে ওই সব কর্মকান্ডে প্রতিরোধ করতে হবে।




