ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরীর সরঞ্জাম ধ্বংস করা হয়েছে

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৫:৫৬ অপরাহ্ণ

seriaশ্যামলবাংলা ডেস্ক : চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরির সব সরঞ্জাম ধ্বংসের কাজ শেষ করা হয়েছে। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) এর ৩১ অক্টোবর বৃহস্পতিবার  প্রকাশিত এক প্রতিবেদনে ওই ঘোষণা দেয়া হয়েছে ।

Shamol Bangla Ads

ওপিসিডব্লিউ এর প্রতিবেদনে জানানো হয়েছে , ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত ওই ইশতেহারে অনুযায়ী ২৩টি স্থাপনার সবগুলো সরঞ্জাম ধ্বংসের বিষয়ে তারা সন্তুষ্ট।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস সংক্রান্ত ইশতেহারটি বাস্তবায়নের জন্য ওপিসিডব্লিউ ও জাতিসংঘের এক দল পরিদর্শক ততপরতা চালায়।  এর আগে ওপিসিডব্লিউ ও জাতিসংঘের পরিদর্শক দল তাদের সঙ্গে সিরিয় সরকারের সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছিল।
গত ১৪ সেপ্টেম্বর সিরিয়া ইস্যুতে রাশিয়া ও আমেরিকা এক সমঝোতায় পৌঁছানোয়  সিরিয়া তার রাসায়নিক অস্ত্র তৈরির সব সরঞ্জাম ধ্বংস করে এবং আমেরিকা সিরিয়ায় হামলার পরিকল্পনা বাতিল করেছে।

দামেস্কের অদূরে এক রাসায়িনক হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর রাসায়নিক অস্ত্র ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ২১ আগস্ট সংঘটিত ওই হামলার বিষয়ে সিরিয়ার সরকার, বিদেশি মদদপুষ্ট গেরিলারা রাসায়নিক হামলা চালিয়ে তার দায় সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছিল।

Need Ads
error: কপি হবে না!