ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে অটোরিক্সাচালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৩:০৭ অপরাহ্ণ

sirajganj_district_map_bangladesh-40_1336হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় এক অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ৩০ অক্টোবর বুধবার রাতে ওই ঘটনা ঘটে। মৃত অটোরিক্সাচালক ইছাহাক আলী (২৫) সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে কাজে বের হয় অটোরিক্সাচালক ইছাহাক। রাতে সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে সয়দাবাদ-সিরাজগঞ্জ বাইপাস সড়কের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি নামক স্থানে একটি খালের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইয়ে বাধা দিলে ইছাহাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!