নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাবুল মহন্ত(৫৫) নামে এক মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। তিনি শারিরীক অসুস্থতা জনিত কারনে ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি উপজেলার দাউদপুরের পরমানন্দপুর গ্রামের মৃত রহিনী স্বর্ণকারের ছেলে। বুধবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা জানানোর পর স্থনীয় শশ্মানে তার সৎকার করা হয়।




