ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৯, ২০১৩ ৬:৫৫ অপরাহ্ণ

Thakurgaon_District_Map_Bangladesh-30আজম রেহমান, ঠাকুরগাঁও : তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি’র ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাটে বিএনপিও আওয়ামীলীগের মাঝে সংঘর্ষ হয়েছে । এতে  এনটিভির জেলা প্রতিনিধি ও এক পুলিশ কনষ্টেবল সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। হামলাকারিরা বিএনপি ও আওয়ামীলীগ সমর্থিত কমপক্ষে ৫০টি দোকান ভাংচুর করে এবং ৫টি দোকানে  অগ্নিসংযোগ করে। মাছরাঙা টিভির জেলা প্রতিনিধিসহ ৫টি  মোটর সাইকেলে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।
জানা যায়, ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে রুহিয়া-ঠাকুরগাঁও সড়কের ঢোলারহাট এলাকায় বিএনপির কর্মীরা পিকেটিং করার সময় আওয়ামী লীগের এক কর্মী মোটর সাইকের নিয়ে রাস্তা পার হওয়ার সময় পিকেটাররা বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১ টায় বিএনপি ও আওয়ামীলীগের মাঝে সংঘর্ষ বাঁধে। প্রথমে বিএনপি কর্মীরা কয়েকটি দোকানে হামলা চালায় এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসানের মোটর সাইকেল পুড়িয়ে দেয়। পরে আওয়ামী লীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি সমর্থিত বেশ কয়েকটি দোকানে হামলা চালায় এবং বিএনপি নেতা আ. জব্বারের মোটর সাইকেল পুড়ে দেয়। প্রায় ৩ ঘন্টা ব্যাপি সংঘর্ষে সমস্ত এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুিলশ কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ও ইট পাটকেলে এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু এক পুলিশ কনষ্টেবলসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। হামলাকারীরা মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের মোটর সাইকেল সহ ৫টি মোটর সাইকেল ভাংচুর করে ও অগ্নি সংযোগ করে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!