ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ইসি সানাউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

নতুন করে আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ২ মার্চ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় ওই কথা জানান তিনি।

Shamol Bangla Ads

ইসি সানাউল্লাহ বলেন, এবার আনুমানিক ১৮ লক্ষ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে এবং ১৯ লাখ মৃত ভোটার এই তালিকা থেকে বাদ পড়বে।

তিনি বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। ‘এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তভুর্ক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মধ্যে কঠিন অবস্থায় থাকবে কমিশন। কমিশন ভেঙ্গে যাবে কিন্তু মচকাবে না। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।

এদিকে ইসি তাহমিদা আহমদ পরামর্শ দিয়েছেন বদ্ধ ঘরে নয়, নির্বাচনে স্বচ্ছতা আনতে খোলা মাঠে নির্বাচন আয়োজন করার।
এছাড়া ইসি রহমানেল মাছউদ বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেবে কমিশন।

Need Ads
error: কপি হবে না!