ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ২:৪৫ অপরাহ্ণ

picture---- 27.10.2013ইয়ানুর রহমান, যশোর : যশোরে হরতাল চলাকালে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ২৭ অক্টোবর রবিবার দুপুরে যশোর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর সাংবাদিকরা দড়াটানা চত্বরে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেইউজে সভাপতি রিমন খান ও সাংবাদিক নেতা কিরণ সাহা।
মিছিলের নেতৃত্ব দেন বিএফইউজের যুগ্মসম্পাদক ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, জেইউজের সহসভাপতি আব্দুল ওহাব মুকুল, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।
উল্লেখ্য, রবিবার সকালে পেশাগত দায়িত্ব পালন শেষে দৈনিক সমাজের কথা’র স্টাফ রিপোর্টার লাবুয়াল হক রিপন রূপদিয়া থেকে যশোর যাওয়ার পথে মুনসেফপুর মোড়ের কাছে হরতাল সমর্থক শিবির ক্যাডাররা রিপনের ওপর চড়াও হয়ে মারপিট করে। এক পর্যায়ে ল্যাপটপটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

Need Ads
error: কপি হবে না!