ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বার্ষিক বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৬, ২০১৩ ৫:২০ অপরাহ্ণ

Sherpur-2স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাঁতার উপ-পরিষদের আয়োজনে বার্ষিক বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা-২০১৩ শেষ হয়েছে। শহরের জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ২৬ অক্টোবর শনিবার দিনব্যাপী ওই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছেলে ও মেয়েদের অনুর্ধ্ব-১২ এবং ১৩/১৪ বছর ও ১৫ বছরে উর্ধ্বে ৩টি পৃথক বয়স ক্যাটাগরিতে প্রত্যেক গ্র“পে বুক সাঁতার, চিত সাঁতার ও মুক্ত সাঁতার এ তিনটি করে ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার শতাধিক ক্ষুদে সাঁতারু অংশগ্রহণ করে। প্রত্যেক ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকছেদুর রহমান হিমু, যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!