ads

শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আল্টিমেটাম : প্রতিবাদে বাবুগঞ্জে আ’লীগের মোটর সাইকেল মহড়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৫, ২০১৩ ৭:১০ অপরাহ্ণ

BABUGONJ-A-LIGE-1সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আল্টিমেটামের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে মোটর সাইকেল মহড়া দিয়েছে আওয়ামী লীগ। ২৫ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা আ’লীগ ও অংগসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে ওই মোটর সাইকেল মহড়া বের করা হয়।
মোটর সাইকেল মহড়াটি বাবুগঞ্জ কলেজ গেট থেকে শুরু করে খানপুরা, রহমতপুর, নুতনহাট, রাহুতকাঠী, মাধবপাশা, সাতমাইল, লাকুটিয়া, মীরগঞ্জসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে কলেজগেটে এসে শেষ হয়।পরে আওয়ামীলীগের নেতা কর্মীরা কলেজগেটে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনিচুর রহমান সিকদার, আ. মান্নান হাওলাদার,আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, আ. মতিন রাঢ়ী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, হাফিজ আহম্মেদ স্বপন, জুয়েল মোল্লা, কাজী জসিম উদ্দিন শুভ, মাছুম মাঝী,উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া, সাইদুল ইসলাম রিপন, মাহাবুব হোসেন প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!