ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০১৩ ৩:০৮ অপরাহ্ণ

biddutস্টাফ রিপোর্টার : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা বেগম (১৮) নামে এক যুবতী নিহত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার নিভৃতপল্লী বাইটকিয়ামারী গ্রামে ওই ঘটনা ঘটে। এসময় খাদিজার ছোটভাই রুবেল মিয়া (১৫) আহত হয়। তারা স্থানীয় আব্দুস সামাদের ছেলে-মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে খাদিজা বেগম তার ব্যবহৃত মোবাইল ফোন চার্জে দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ওই সময় তার ছোট ভাই রুবেল খাদিজাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে আহত হয়। বাড়ির লোকজন খাদিজাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Need Ads
error: কপি হবে না!