ads

বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী : নাসিম

খবর টি পড়েছেন : ৬৬৯
নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী : নাসিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nasimশ্যামলবাংলা ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের নির্দেশনা অনুযায়ী হবে। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার নেতৃত্বে থাকবে ১৬ সদস্যের একটি কেবিনেট।  তারাই সরকার পরিচালনা করবেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউএ বাংলাদেশ লোড আনলোড শ্রমিক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ওই কথা বলেন। নাসিম বলেন, ওই সময় নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

Shamol Bangla Ads

বিএনপির ২৪ অক্টোবরের পরে আন্দোলন সম্পর্কে নাসিম বলেন, ওই সময়ে  বিএনপি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে দেশের জনগণ ও ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলে খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে আনলোড করে দেয়া হবে। অতীতেও আমরা তাদের বড় বড় আল্টিমেটাম-আস্ফালন দেখেছি।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ , খালেদা জিয়া জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছেন। তাই তারা  অবৈধ পথে মতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। জনগণের ওপর আস্থা হারিয়ে এখন সেনাবাহিনী, পুলিশ-বিজিবিকে গণতন্ত্র রার জন্য আহবান জানাচ্ছে।
নাসিম আরো বলেন, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, গণতন্ত্র রা করবে দেশের জনগণ।”
মিশরের উদাহরণ তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, মিশরে গণতন্ত্র রার নামে মানুষ হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে উলে­খ করে তিনি বলেন, এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহীর পুঠিয়ায় প্রতিষ্ঠার ৬ মাস পরও চালু হয়নি… পরবর্তী সংবাদ সারা দেশে ওষুধের দোকানে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত :…