ads

মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী যুবক নিহত

খবর টি পড়েছেন : ৫২৫
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী যুবক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Road_Accident-254শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় আজহার আলী (৩০) নামে এক পথচারী নিহত হয়েছে। উপজেলার চিথলিয়া গ্রামে শেরপুর-শ্রীবরদী পাকা সড়কে সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ২৪ সেপ্টেম্বর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হতভাগ্য ওই পথচারীর বাড়ি ঘটনাস্থল এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই পথচারী কুড়িকাহনীয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শেরপুরগামী একটি সিএনজি তাকে পেছন থেকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ জানান, নিহত যুবক আজাহার আলীর লাশ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক সিএনজির সন্ধান পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যশোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১২ পরবর্তী সংবাদ শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন শিক্ষা মেলা