ads

বুধবার , ২৮ আগস্ট ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিন্দু সম্প্রদায়ের শুভ জন্মাষ্টমী আজ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০১৩ ১২:০৩ পূর্বাহ্ণ

Krishnaশ্যামলবাংলা ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ ২৮ আগস্ট বুধবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে দেশের হিন্দু সম্প্রদায়। এ উপলক্ষ্যে বুধবার সরকারি ছুটি। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় সংবাদপত্রগুলো শ্রীকৃষ্ণের জীবনের নানাদিক নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ৩ দিনের অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে। সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওই মতবিনিময় সভার আয়োজন করে। কর্মসূচির মধ্যে বুধবার সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞ, দুপুর দু’টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট বৃহষ্পতিবার বিকেল ৫ টায় পদাবী কীর্তন। ৩০ আগস্ট বিকাল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়-নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!