নওগাঁ সংবাদদাতা : নওগাঁর পোরশায় একটি পুকুর থেকে বুধুয়া ওড়াও (৫১) নামে এক আদিবাসী কৃষকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারী রবিবার সকালে উপজেলার কাঠপুকুর গ্রামের একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম জানান, শনিবার সকালে তিনি বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সন্ধ্যায় বুড়াকুড়ি পুকুরে তার লাশ ভাঁসতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এব্যাপারে পোরশা থানায় একটি ইউডি মামলা হয়েছে।




