ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু

খবর টি পড়েছেন : ৪৭৩
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

biddutমো: ফরিদুজ্জামান, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে পিতার সাথে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে এক কিশোর। ২৪ আগস্ট শনিবার বিকেলে উপজেলার গিলাগাছা পূর্বপাড়া এলাকার মাঠে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর মোঃ ফরহাদ হোসেন (১৬) স্থানীয় কৃষক চাঁন মিয়ার ছেলে। প্রশাসনের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে ফরহাদের লাশ রবিবার এলাকায় দাফন করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে পিতা চাঁন মিয়ার সাথে বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করতে যায় কিশোর ফরহাদ। ওইসময় পাশে হেলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ফরহাদের পরিবারের তরফ থেকে কোন আপত্তি বা অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি থানায়। ফরহাদের পরিবারের তরফ থেকে আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দিলে তাকে এলাকায় দাফন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে সমাজসেবার হুইল চেয়ার বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা : তৃণমূল পর্যায়ে…