ads

সোমবার , ২২ জুলাই ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার বিহারীরপাড় বাজারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-২০ : লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

খবর টি পড়েছেন : ৫৬৬
নকলার বিহারীরপাড় বাজারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-২০ : লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Untitled-1-copyywyw1স্টাফ রিপোর্টার : খাস জমি নিয়ে বিরোধ এবং বাজারে ইফতারের দোকান বসা নিয়ে ঝগড়ার জের ধরে ২১ জুলাই রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দু’দল গ্রামবাসীর হামলায় শেরপুরের নকলা উপজেলার বিহারীরপাড় বাজারের দোকানপাটে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলাকারীরা এ সময় বাজারের ২৫টি দোকান ভাংচুর ও লুটপাট করে এবং ৬টি দোকানে আগুন ধরিয়ে দিযে সব কিছু লন্ডভন্ড করে দেয়। ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রবিবার রাতে শেরপুর থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায় এবং শেরপুর থেকে অতিরিক্ত  পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত পর্যন্ত সেখানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করে। সেইসঙ্গে দোকানপাট থেকে লুন্ঠিত ১২ বস্তা বিভিন্ন প্রকারের মালামাল উদ্ধার ও জব্দ করে নকলা থানায় নিয়ে যায়। হামলায় উভয়পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছে। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করায় এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা পরবর্তী সংবাদ এবার ইন্টারনেটের নিরাপত্তায় ৭ প্রতিষ্ঠান নির্বাচিত