ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৩ ৪:৫৫ অপরাহ্ণ

Hottaরামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ১০ নং ভাট্রা ইউপির নান্দিয়ারা জাইল্লা বাড়ি নামক স্থানে শুক্রবার ভোরে দুস্কৃতিকারীরা করপাড়া ইউপি যুবদরের সহ-সভাপতি মনির হোসেন (৩৫)কে গুলি করে হত্যা করে লাশ রাস্তার উপর ফেলে রাখে। খবর পেয়ে থানার পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করে। নিহত মনির হোসেন করপাড়া ইউপির শ্রীপুর গ্রামের দেবের বাড়ির মৃত কলিম উল্যাহর বড় পুত্র।
জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় দুস্কৃতিকারীরা মনির হোসেন কে শ্রীপুর গ্রাম থেকে নিয়ে যায়। রাত ১টার দিকে মোবাইল ফোনে মনির ছোট ভাই মহসিন ও স্ত্রীকে ১০ লক্ষ টাকা নিয়ে উদ্ধার করতে অনুরোধ করে। নিহতের ভাই মহসিন বলেন,দাবীকৃত টাকা ও র্স্বনালংকার নিয়ে র্নিধারিত স্থানে যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। ভোর পানিয়ালা-নরিমপুর সড়কের নান্দিয়ারা জাইল্ল্যা বাড়ি নামক স্থানে নিয়ে হত্যা করে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপি বলেন,রাজনীতি প্রতিহিংসা মনিরকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে হাত-পায়ের নখ তুলে ফেলাসহ শরীরিরে বিভিন্ন স্থান আঘাত করার পর মাথা গুলি করে মুত্যু নিশ্চিত হয়ে লাশ রাস্তার উপর ফেলে রাখে। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজা মাহাবুব আলফু বলেন,আভ্যন্তরিন কোন্দলের কারনে মনির কে হত্যা করতে পারে। তার বিরুদ্ধে রামগঞ্জ,চাটখিল,সুধারাম ও সোনাইমুড়ি থানা ডাকাতি,অস্ত্র,মাদক ও অপহনের কয়েকটি মামলা রয়েছে।Ramgonj Photo-29(1)

Need Ads
error: কপি হবে না!