আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৪২ তম সমবায় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর শনিবার দুপুরে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক ফকির এ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, পরিদর্শক আব্দুল কাইয়ুম প্রমুখ।




