ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দল মরিয়া হয়ে উঠেছে : সংস্কৃতিমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ১১:০৭ অপরাহ্ণ

Jamalpur 01-11-13-02দেলোয়ার হোসেন, জামালপুর : সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য প্রধান বিরোধী দল মরিয়া হয়ে ওঠেছে। তাদের সম্মানেই ৬০ ঘন্টার হরতাল দিয়ে ১৮জন নিরীহ মানুষকে হত্যা করেছে। তিনি ১ নভেম্বর শুক্রবার বিকেলে বিএনপি ও জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে বকশীগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, খালেদা জিয়া ৭১ এর মুক্তিযুদ্ধকে গণহত্যা বলে দাবি করে মহান মুক্তিযুদ্ধকে কলংকিত করেছেন। অপমান করেছেন সাহসী বীরমুক্তিযোদ্ধাদের।
তিনি আরও বলেন, ২০০১ সালে দেশদ্রোহী জামায়াতের উপর ভর করে বিএনপি ক্ষমতায় এসে বাড়িঘর পুড়িয়ে মানুষ হত্যা করে দেশকে সন্ত্রাস ও দুর্নীতির শীর্ষে নিয়ে গিয়েছিলেন। বিশ্ব দরবারে কলংকিত করেছিলেন বাংলাদেশের লাল সবুজের মানচিত্রকে। আওয়ামীলীগ ক্ষমতায়   এসে দুনীর্তিগ্রস্ত দেশকে সমৃদ্ধশালী করে তুলেছেন। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ওয়াহেদ সাদা, জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় প্রমূখ।
সমাবেশ শেষে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মন্ত্রী আবুল কালাম আজাদের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!