ads

শনিবার , ১০ মার্চ ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাজকীয় প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো আদরজানের উৎসব পর্ব

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ রাজকীয় প্রীতিভোজ ও ৩ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরে শেষ হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান দম্পতির প্রথম সন্তান আনিসা ফাতেমা সংসদ ওরফে আদরজানের রাজসিক আগমন উপলক্ষে আয়োজিত উৎসব পর্ব। এ উপলক্ষে ৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকলহাটীস্থ শ্যামলী সুপার মিলে আয়োজন করা হয় আদরজানের বিশেষ দোয়া ও রাজকীয় প্রীতিভোজের। এতে শেরপুরের সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ইমামসহ প্রায় ১৭/১৮ হাজার মানুষ অংশ নেন। বিশাল এ আয়োজনে কর্মী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি দায়িত্বশীল অনেকের তৎপরতার কারণে তেমন কোনো সমস্যা হয়নি। শ্যামলী-আনিস দম্পতিও অতিথি-আমন্ত্রিতদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি ভোজপর্বে চেষ্টা করেছেন তাদের খোজ-খবর নিতে। এজন্য বিশাল ওই আয়োজনটি নিয়ে একদিকে যেমন সরগরম আলোচনা, ঠিক তেমনি তা প্রশংসাও কুড়িয়েছে সবার।
এদিকে মা-বাবাসহ আদরজানের রাজসিক আগমনকে আরও আনন্দঘন করে তুলতে শ্যামলী সুপার মিলের বিপরীত পাশে বিশাল মঞ্চে আয়োজন করা হয় ৩ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যশোরসহ ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের সেরা শিল্পীরা অংশ নেন। মেহমান-দর্শকদের উৎসাহ যোগাতে তাদের সাথে সময় দেন শ্যামলী-আনিস দম্পতিও। ফলে ৩ দিনই হাজার হাজার দর্শক-শ্রোতার আগমন ঘটে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেইসাথে সবার মুখে মুখে ছড়িয়ে যায় শিশু আদরজানের নাম।
উল্লেখ্য, একসময়ে শেরপুরে কর্মরত থাকা পুলিশ সুপার আনিসুর রহমানের সাথে বিয়ে হয় আওয়ামী লীগ নেত্রী শ্যামলীর। বৈবাহিক সূত্রে তিনি এখন গোপালগঞ্জের বধূ। প্রায় ৭ মাস আগে শ্যামলী-আনিস দম্পতির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যাশিশু। আদর করে বাবা-মা নিজেদের সাথে মিলিয়ে মেয়ের নাম রাখেন ‘আনিসা ফাতেমা সংসদ ওরফে আদরজান’। সুদূর আমেরিকার হাসপাতালে সন্তানের জন্ম এবং স্বামী-সংসার, সংসদের নানা ব্যস্ততার কারণে প্রায় ২ বছর যাবত নিজ এলাকা শেরপুর আসা হয়নি সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর। তাই নানাবাড়িও দেখা হয়নি শিশুকন্যা আদরজানের। অবশেষে বাবা-মায়ের সাথে ৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরে আগমন ঘটে আনিসা ফাতেমা সংসদ ওরফে আদরজানের। আদরজানের ওই আগমনের খবর নিয়ে জেলার সর্বত্র চলছে সরব আলোচনা। শহরবাসী তার আগমনকে রাজসিক আগমন বলে অভিহিত করেন।

Need Ads
error: কপি হবে না!