হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা জামায়াতের কার্য্যকরী সদস্য (রুকন) ও শহর জামায়াতের সাবেক আমির মাও: আব্দুস সালামকে (৫৫) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। ১ নভেম্বর শুক্রবার ভোর রাত ৪টার দিকে শহরের সমাজ কল্যান মোড়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার অশোক পাল জামায়াত নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




