তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিলা দেবিদ্বার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের সেবাশ্রমের একটি টিনসেড ঘরে দুর্বত্তরা আগুন দিয়েছে।এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন থানা ঘেরাওসহ উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন থানা ঘেরাও করে রাখে। জানা যায়, সন্ধ্যায় উপজেলা সদরের শান্তিরোডে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ সেবাশ্রমের একটি ঘরে অজ্ঞাতনামা র্দুর্বত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে করে পালিয়ে যায়। আগুন নেভাতে গিয়ে সঞ্জয় নামের এক ব্যক্তি আহত হয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে উপজেলা সদরের সকল হিন্দু স¤প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিক্ষোভ নিয়ে থানা ঘোরাও ও কুমিলা- সিলেট মহাসড়কে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ তুলে নেয়া হয়। পরে রাত ৯টা পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করে।
এ বিষয়ে থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, ঘটনার খবর পেয়ে ওই সেবাশ্রমের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় কুমিলা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




