এম লুৎফর রহমান, নরসিংদী : ১৮ দলের ডাকা ৩ দিনের হরতালে পুলিশী হামলা, বিএনপির নেতাকর্মী খুন ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপি ৩১ অক্টোবর বৃহস্পতিবার শহরে বিক্ষোভ প্রদর্শন করে।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিএনপি নেতাকর্মীরা শহরের ভেলানগরস্থ জেলখানা মোড়ে সমাবেত হয়। সেখান থেকে খায়রুল কবির খোকন ও উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর নেতৃত্বে বিক্ষোভে সংঘটিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সহ-সহভাপতি উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, আকবর হোসেন, দ্বীন মোহাম্মদ দীপু, শহর সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, নুরুল ইসলাম, মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।




