মো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত’র আয়োজনে গত ৩১ শে অক্টোবর সকাল ১০ টায় নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্তিতি ঝড়েপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে উক্ত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ মিলন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা কলম বিতরণ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, প্রধান শিক্ষক মোবারক আলী।




