ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দরবনে র‌্যাব এর সাথে বন্দুক যুদ্ধে বাহিনী প্রধান সহ নিহত ২

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০১৩ ৭:১২ অপরাহ্ণ

sundarbanশরণখোলা, বাগেরহাট সংবাদদাতা ঃ
সুন্দরবনে র‌্যাব-৮ এর সাথে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান  মোর্তজা ও তার সেকেন্ড ইন-কমান্ড মোশারেফ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। ৩০ অক্টোবর বুধবার সকাল ৮ টায় পূর্বসুন্দরবনের চাদঁপাই রেঞ্জের শ্যালা খাল এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব -৮ এর অপারেশন স্টাফ অফিসার লে. সরফরাজ ওবায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল বনের শ্যালা খাল এলাকায় দস্যুদের আস্তানা নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায়। দস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর র‌্যাবের সাথে দস্যুরা টিকতে না পেরে বনের মধ্যে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনা স্থল থেকে বনদস্যুবাহিনী প্রধান মোর্তজা ও তার সেকেন্ড ইন কমান্ড মোশারেফ শেখের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে দুইটি থ্রি নট থ্রি রাইফেল, দুইটি টুটুবোর রাইফেল, দুইটি দোনলা বন্দুক, দুইটি এক নলা বন্দুক, সাতটি এলজি, ৩৮ টি বন্দুকের তাজা গুলি, পাঁচটি রামদা, একটি মোবাইল এন্টিনা, ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।  নিহত বনদস্যুদের লাশ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায়। এব্যাপারে র‌্যাব-৮ এর অধিনায়ক ফরিদুল আলম জানান, দস্যু দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!