ads

শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা

খবর টি পড়েছেন : ১৪৫
ময়মনসিংহে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহে তানিয়া আক্তার (৯) নামে এক শিশু গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আসমা আক্তার এবং তার পরিবারের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায় মামলা দায়েরকারা হয়েছে। ১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে তানিয়ার বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে থানায় অভিযুক্ত গৃহকর্ত্রী,তার ছোট বোন লিটু ও ভাই সোহাগকে আসামি করা হয়েছে।

Shamol Bangla Ads

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি জানান, আসমা ময়মনসিংহ মেডিক্যালের পরমাণু চিকিৎসা কেন্দ্রের চতুর্থ শ্রেণির কর্মচারী। গত তিন মাসআগে তার গ্রামের বাড়ি ফুলবাড়িয়ার কুশমাইল এলাকার পানেরভিটা গ্রাম থেকে তানিয়াকে কাজের জন্যমহানগরীর চরপাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন। তানিয়া ওই গ্রামের কৃষি শ্রমিক নাজিম উদ্দিনের মেয়ে। কাজে আনার পর থেকে তাকে নানা কারণে নির্যাতন শুরু করেন আসমা ও তার পরিবারের সদস্যরা। নানাছুতোয় তানিয়ার ওপর নির্যাতন চলতো। এক পর্যায়ে তার যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে তারা। গত ৯সেপ্টেম্বর তানিয়া অজ্ঞান হয়ে পড়লে তাকে গ্রামের বাড়ির পাশে ফেলে রেখে আসে গৃহকর্ত্রী আসমা আক্তারের পরিবারের সদস্যরা। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত আসমা ও তার পরিবারের লোকজন বাসায় তালা দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

এদিকে তানিয়ার বাবা নাজিম উদ্দিন বলেন, ‘অভাবের তাড়নায় ছোট্ট মেয়েকে কাজে দিয়েছিলাম। তারা এভাবে আমার মেয়ের ওপর নির্যাতন করবে সেটা বুঝতে পারিনি।’ তিনি মেয়ের নির্যাতনের বিচার দাবি করেছেন। তানিয়ার নির্যাতনের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আসমা ওপরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট খালেকুজ্জামান বলেন, ‘শিশুদের দিয়ে কাজ করানো মানবাধিকারের লঙ্ঘন। তার ওপর পাশবিক নির্যাতন, এটা মেনে নেওয়া যায় না।’ নির্যাতনকারীদের বিচারদাবি করেছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব : মোস্তাফা… পরবর্তী সংবাদ গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads