ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এতগুলো জীবন নিয়ে তিনি কি অর্জন করলেন : প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০১৩ ৬:১৫ অপরাহ্ণ

Hasina jkশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ডাকে সাড়া দিয়ে তিনি হরতাল প্রত্যাহার করলেন না, আমার কথা মানলেন না, শুনলেন না। এতগুলো জীবন নিয়ে তিনি কি অর্জন করলেন ? ৩০ অক্টোবর বুধবার গণভবনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে অনষ্ঠিত  বৈঠকে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোট  ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করার পর শনিবার বিরোধী দলীয় নেতার সাথে টেলিফোনে কথা হয় প্রধানমন্ত্রীর। তিনি  হরতাল প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি গণভবনে আমন্ত্রণ জানালেও বিরোধী দলীয় নেতা তাকে বলেন, হরতালের পরই তিনি আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন।

দীর্ঘ ওই  টেলিফোন আলাপে বেশকিছু বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দুই নেতার মধ্যে। কথোপকথন প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন, আল­াহ যেন আমাকে আরো ধৈর্য্য দেয়। মানুষের কথা চিন্তা করে, অনেক অবান্তর কথা শুনেছি অনেক অপমান সহ্য করতে হয়েছে । প্রধানমন্ত্রী বলেন, উনার সব কথারই জবাব আছে। আমি চেয়েছিলাম সমঝোতার পথ। কিন্তু উনি তা মানলেন না।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঙালি জাতি মাথা তুলে দাঁড়াবে। কেউ যাতে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে না পারে- সেজন্য সবাইকে সচেতন থাকারও আহবান জানান তিনি। যুদ্ধাপরাধীদের রক্ষা করা বিরোধীদলের আন্দোলনের অন্যতম কারণ মন্তব্য করে তিনি বলেন, বিচার শুরু হয়েছে। সে বিচার করবই। বাংলার মানুষকে অভিশাপ থেকে রক্ষা করব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!