ইয়ানুর রহমান, যশোর : যশোর কোতোয়ালী মডেল থানায় বোমা হামলার ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর সোমবার রাতে থানা কম্পাউন্ডের ভেতরে ওই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
থানার এএসআই শারমিন জানান, সোমবার রাত ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা থানার বাইরে থেকে কাম্পাউন্ডের ভেতরে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এদিকে থানার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটনায় থানা সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।




