ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে সরকারের দিন বদলের সনদ : ভিশন-২০২১ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৩ ১২:০৭ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0কেশবপুর (যশোর) সংবাদদাতা : সরকারের দিন বদলের সনদ: ভিশন- ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রচারাভিযান বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার শিবপদ মন্ডল। সভায় গত পৌণে ৫ বছরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা বিকাশ চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবানী শংকর দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!