ads

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০১৭ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ বছর পর সিনেমায় ফিরছেন কবরী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১:৫৪ অপরাহ্ণ

 
শ্যামলবাংলা ডেস্ক : পাঁচ বছর পর নতুন এক সিনেমা দিয়ে আবারও অভিনয় শুরু করছেন চিত্রনায়িকা কবরী।

Shamol Bangla Ads

রবিন খানের পরিচালনায় ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘মন দেব মন নেব’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবেন গুণী এই অভিনেত্রী।

পরিচালক রবিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কবরী ছাড়াও সিনেমাটিতে রয়েছেন মাহিয়া মাহি। তাদের দুইজনকে ঘিরে আবর্তিত হয়েছে ‘মন দেব মন নেব’। নারীপ্রধান গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে।

Shamol Bangla Ads

২০১২ সালে কবরী অভিনীত সর্বশেষ ছবি ‘রাজা সূর্য খা’ মুক্তি পায়। এরপর দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে ছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে।

‘মন দেব মন নেব’ সিনেমার আর্ট ডিরেক্টর শাহরিন জে হক জানান, রংপুরে ২৫ সেপ্টেম্বর থেকে সিনেমাটি শুটিং শুরু হবে। টানা ৩৫ দিন শুটিং হবে লালমনিরহাট আর কুড়িগ্রামে।

তিনি আরো জানান, ‘মন দেব মন নেব’ সিনেমায় অভিনয় করবেন কবরী, শিবলী নোমান, মাহিয়া মাহি প্রমুখ। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সম্প্রতি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এই সিনেমার মহরত করা হয়।

রবিন খান এর আগে নাটক ও টেলিছবি তৈরি করলেও চলচ্চিত্রে এবারই প্রথম। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!