ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে হরতালের সমর্থনে মিছিল-ব্যারিকেড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ২:০৫ অপরাহ্ণ

Hortal Photo Photo. Gopalpur-Tangail. 01এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : বিএনপি ও ১৮দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন রবিবার গোপালপুরে হরতাল পালিত হচ্ছে। শহর হতে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোর হতেই দলীয় নেতা-কর্মীরা উপজেলা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে টায়ারে আগুন জালিয়ে ও গাছের গুড়ি ফেলে যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এছাড়াও হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল করে দলীয় নেতা কর্মীরা। তবে এ রিপোর্ট লেকা পর্যন্ত শহরে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রবিবার ভোর ৬টার দিকে কোনাবাড়ি বাজার, নন্দনপুর মধ্যপট্টি, নন্দনপুর বাসস্টেশন এলাকা, নন্দনপুর বাজার এলাকা, সূতী কালিবাড়ি বাজার, পালপাড়া, পোড়াবাড়ি, পৌরভবনের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা। এছাড়া কোনাবাড়ি বাজার এলাকায় উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম লেলিন ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সকাল ৮টার দিকে এক বিক্ষোভ মিছিল গোপালপুর বাজার এলাকা হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরুননেছা কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এছাড়াও শহরের মধ্যপট্টি এলাকার গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাজী লিয়াকত ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম পলাশের নেতৃত্বে গোপালপুর থানা হতে বাসস্টেশন পর্যন্ত সব ধরনের যানচলাচল বন্ধ ছিল। তবে নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!