ঠাকুরগাও সংবাদদাতা : ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা শহরের শিবদিঘী যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ঢাকা থেকে রানীশংকৈলগামী ঠাকুরগাও পরিবহনের নাইট কোচের ধাক্কায় শহরের নয়নপুরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান (৫০) স্থানীয় মৃত আব্দু মিয়ার পুত্র।
জানা যায়, ঢাকা থেকে রানীশংকৈলগামী ঠাকুরগাও পরিবহনের একটি নাইট কোচের ধাক্কায় আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা গেলে গাড়ির চালক নাইটকোচটি রানীশংকৈল থানার সামনে রেখে দ্রুত পালিয়ে যায়। এ ব্য্পাারে রানীশংকৈল থানায় ১ টি ইউডি মামলা রুজু হয়েছে।




