শ্যামলবাংলা ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কথা হলো দুই নেতার। শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সাথে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানান। সেই সাথে বিরোধীদল আহুত হরতাল প্রত্যাহারেরও আহবান জানান।





