স্টাফ রিপোর্টার ॥ ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা সমাজসেবা উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সুত্রধর ও জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি ফখরুল মজিদ খোকন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধীরা অংশ নেয়।




