ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০১৭ ১:৪৬ অপরাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশের এএসপিসহ ৬ জন আহত হন। ১৪ মার্চ মঙ্গলবার ভোরে সদর উপজেলার নূরপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন ভদু শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৫), বনমালি কর্মকারের ছেলে রমেশ (২৪), মনিরুদ্দীনের ছেলে সোহাগ (২৭) ও জলিল উদ্দীনের ছেলে কানন (২৫)।
মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। ওই সময় সদর উপজেলার নূরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ সন্ত্রাসী। গোলাগুলির সময় সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হন। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে মেহেরপুরে জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪ টার দিকে গুলিবিদ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আনেন এএসপি আহসান হাবিবসহ একদল পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এএসপি আহসান হাবীব, এস আই তারিক আজিজ, এস আই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য আব্দুল হান্নান, আব্দুল ওহাব, ও শহিদুল ইসলাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads