ads

শনিবার , ২৮ জানুয়ারি ২০১৭ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসি পুনর্গঠন করুন : ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০১৭ ২:১৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন পুনর্গঠন করলে জনগণের আশার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ জানুয়ারী শনিবার সকালে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
ওই সময় যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাবরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু ও ঢাকা মহানগরীর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক ও সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!