আজম রেহমান, ঠাকুরগাঁও: মাদক মুক্ত জাতি গঠনে যুবসমাজকে খেলাধুলার দিকে ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেছেন, ক্রীড়াকে আরো গতিশীল করতে সরকার প্রতিটি জেলার স্টেডিয়াম গুলোর উন্নয়ন কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন জাতীকে উন্নত করতে হলে প্রতিটি বিদ্যালয়ের শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চা করাতে হবে। তিনি ২৩ অক্টোবর বুধবার সকালে আড়াই কোটি টাকা ব্যয়ে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অধিকতর উন্নয়ন কাজের ভিত্তিপস্তর স্থাপন অনুষ্ঠানে ওইসব কথা বলেন।
এ সময় যুবক্রীড়মন্ত্রণালয় সচিব নুর মোহাম্মদ, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদসহ স্থানীয় আ’লীগ নেতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী স্টেডিয়াম পরিদর্শন করে স্টেডিয়ামটির প্রাচীর রঙ করা ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য একলাখ টাকার চেক প্রদান করেন।




