ads

শনিবার , ২৫ জুন ২০১৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকান্ডে সাংবাদিকের বসতবাড়ি ভস্মিভূত : ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০১৬ ৫:০০ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরে এক সাংবাদিকের বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ২৫ জুন শনিবার বেলা ২ টার দিকে শহরের বাগরাকসা মহল্লায় সাংবাদিক জিএম আজফার বাবুলের বাসায় ওই অগ্নিকান্ড ঘটে। এতে নগদ টাকা, মালামাল ও বসতঘরসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, শনিবার বেলা ২টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর পরও নিজের টিনশেড হাফ বিল্ডিং গৃহে কম্পিউটারে কাজ করছিলেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বিজয় টিভি ও দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল। গৃহের অন্য কক্ষে কাজ করছিলেন তার স্ত্রী। পাশেই নিজের বহুতল ভবনের নির্মাণ কাজের দেখভাল করছিলেন ছেলে। ঠিক ওই অবস্থায় পাশের রান্নাঘর থেকে আগুনের কুন্ডলী ছড়িয়ে পড়ে বসতঘরের সর্বত্র। ডাক-চিৎকার শুনে গৃহকর্তা-গৃহকর্ত্রী বাইরে বেরিয়ে নিজেদের রক্ষা করতে পারলেও বসতঘরে থাকা নগদ ৯ লাখ টাকা, কম্পিউটার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও সমস্ত মালামালসহ হাফ বিল্ডিং গৃহের টিনসমেত পুড়ে ভস্মিভূত হয়। ওই অবস্থায় খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাশের বসতবাড়ি রক্ষা করে। ওই ঘটনায় সাংবাদিক বাবুল বিপর্যস্ত হয়ে পড়েছেন। এখন আর তার পক্ষে নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করার মতো সামর্থ্য থাকলো না। এদিকে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ সাংবাদিক বাবুলকে সান্তনা দেন।
এ ব্যাপারে শেরপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকান্ডের একটু আগে ঘটে যাওয়া বজ্রপাতে ওই বাসায় গ্যাস রাইজারে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে তা সিলিংয়ে লেগে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ছড়িয়ে পড়ে। তার মতে, নগদ টাকা বাদে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৫-৬ লাখ টাকা হতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads