স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তপল্লী মাধবপুর থেকে ভারতীয় প্লাটিনা হুইস্কি এমসি ডুয়েল নামে ১০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মদ উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে মাধবপুর বাজারের নিকটস্থ রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক বহনকারী উদ্ধারকৃত ১০ বোতল ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হচ্ছে।




