স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জলের পিতা প্রবীণ ঔষধ ব্যবসায়ী এইচএম শামসুল ওয়ারা (৮৫) বার্ধক্যজনিত কারণে ১১ মে বুধবার সন্ধ্যায় শহরের খরমপুরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল গভীর শোক প্রকাশ করেছেন।




