ads

সোমবার , ২৫ এপ্রিল ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক নিরাপত্তায় র‌্যালি ও সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০১৬ ৩:৩০ অপরাহ্ণ

Sherpur Pic Roadস্টাফ রিপোর্টার : ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে সড়ক নিরাপত্তা ও গণসতেনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআরটিএ’র শেরপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ মিয়া, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!