ads

শুক্রবার , ৮ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৃথক অগ্নিকান্ডে ২ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মিভূত : হুইপ আতিকের তাৎক্ষণিক সহায়তা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০১৬ ৮:৫৫ অপরাহ্ণ

Sherpur Fireস্টাফ রিপোর্টার : শেরপুর পৌর শহরের তেরাবাজারে এবং নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে ৮ এপ্রিল শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে তেরাবাজারে মোস্তফা মিয়ার লেপ-তোষকের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানের বস্তায় তুলা থাকায় মূহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মোস্তফার বসতঘর-দোকান, তার ভাই আশরাফ মিয়ার বসতঘর-দোকান, প্রতিবেশী স্বাগতম শীল, জোবায়দা বেগমের বসতঘরসহ ১০টি বসতঘর ও ৪টি দোকানের সকল মালামাল ভস্মিভুত হয়। আগুন আতঙ্কে আশ-পাশের লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যায়। জুমার নামাজের সময় হওয়ায় তেরাবাজার মাদ্রাসার মুসল্লিরাসহ স্থানীয় লোকজন আগুন নেভাতে ঝাপিয়ে পড়েন। খবর পেয়ে শেরপুরে দুইটি ও জামালপুরের একটি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মোস্তফা মিয়া, জোবাইদা বেগম ও স্বাগতম শীল জানান, আগুনে তাদের মোটর সাইকেল, ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শেরপুর দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই অগ্নিকান্ডের খবর পেয়ে শেরপুরে অবস্থানরত হুইপ আতিউর রহমান আতিক এমপি ঘটনাস্থলে ছুটে যান। তিনি অগ্নিকান্ডের ভয়াবহতায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে ১ লাখ টাকা, ৮ বান্ডিল টিন এবং ঘর তোলার জন্য নগদ ২৪ হাজার টাকা প্রদান করেন। ওইসময় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, দমকল বিভাগের উপ-পরিচালক রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
এদিকে প্রায় একই সময়ে নকলা উপজেলার পাঠাকাটা বাজারে আরেকটি ভয়াবহ অগ্নিকান্ডে ইলেক্ট্র্রনিক্স, কাপড়, রং ও হার্ডওয়ারের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা থেকে দমকল কর্মীরা গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওইসময় আগুন নেভানোর জন্য ৫টি দোকান ভেঙে ফেলা হয়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে বলে জানা গেছে।
নকলার ইউএনও মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় পাঠাকাটা বাজারের নামিদামী ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

Shamol Bangla Ads

অগ্নিকান্ডের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!