ads

শনিবার , ২ এপ্রিল ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমি সেবা সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৬ ৩:৩০ অপরাহ্ণ

Vhumi Officeস্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল শনিবার আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম। র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলামসহ সদর উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে ঝিনাইগাতী উপজেলায় ২ এপ্রিল শনিবার ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা আ’লীগের আহ্বায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, মিনারা বেগম প্রমূখ। এর আগে ইউএনও সেলির রেজার নেতৃত্বে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!