শ্যামলবাংলা ডেস্ক : আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হলেও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের শপথ ভঙ্গ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি ওই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, দুই মন্ত্রী আদালতে দোষী সাব্যস্ত হলেও তাদের শপথ ভঙ্গ হয়নি। এখন পদত্যাগ করবেন কি না এটা তাদের ব্যক্তিগত বিষয়।




