ads

শনিবার , ১২ মার্চ ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লিগ্যাল এইডের জনসচেতনতামূলক সেমিনার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০১৬ ৬:২৩ অপরাহ্ণ

Legal Aid 1স্টাফ রিপোর্টার : শেরপুরে সরকারি আইনি সহায়তা কার্যক্রমে ‘বিকল্প বিরোধ নিস্পত্তি পদ্ধতি প্রয়োগ ঃ সাফল্য ও সম্ভাবনা’ বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মোঃ সায়েদুর রহমান খান, জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী জজ শান্তি চন্দ্র দেবনাথের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, জিপি এডভোকেট আবুল কাশেম, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুকসহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারক, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে গরীব মানুষের বিচারে প্রবেশাধিকার সৃষ্টির জন্য সরকারিভাবে মামলা-মোকদ্দমার খরচ বহন এবং বিকল্প বিরোধ নিস্পত্তিতে জেলা লিগ্যাল এইড অফিসের গুরুত্বপূর্ণ ভূমিকা, জেলা লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব ও কর্তব্য, এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!