নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারন সদস্যপ্রার্থী ও সংরক্ষিত মহিলা প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪ জন রিটার্নিং কর্মকতার কার্যালয়ে ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৫৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই উপজেলার আশ-পাশ ও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রার্থীরা তাদের সমর্থক-শুভাকাঙ্খি ও ভোটারদের নিয়ে বিভিন্ন যানবাহনে চড়ে পায়ে হেটে মিছিল করে উপজেলা পরিষদে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১২টি ইউনিয়নের জন্য ৪ জন রির্টানিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন উপজেলা নির্বাচন অফিসার মো. মোক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল চন্দ্র সুত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল। ওইসব কর্মকর্তার অফিসে গিয়ে ১২টি ইউনিয়নে মোট ৫৩জন চেয়ারম্যান, সাধারন সদস্যজন ও সংরক্ষিত মহিলাপদে প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে পোড়াগাও ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে একমাত্র আদিবাসি নারী প্রার্থী বন্দনা চাম্বুগং, বিএনপির ওমর ফারুক, আজাদ মিয়া, আবু বক্কর সিদ্দিক, রবিউল আলমসহ ৫ জন, নন্নীতে আওয়ামী লীগের বিল্লাল হোসেন চৌধুরী, বিএনপি আব্দুর রশীদ তালুকদারসহ ৬জন, রাজনগরে আওয়ামী লীগের ফারুক আহমেদ বকুল, বিএনপির আতাউর রহমান, হাতেম আলী, কুব্বাদ আলী, শাহীন আলম ও জামায়াতের নিয়ামূল বাশিরসহ ৬ জন, নয়াবিলে আওয়ামী লীগের নুর ইসলাম, বিএনপির ইউনূছ আলী দেওয়ানসহ ২ জন, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়ায় আওয়ামী লীগের আমান উল্লাহ বাদশা, বিএনপির ফজলুল হক দেলোয়ার, খোরশেদ আলমসহ ৩ জন, কাকরকান্দিতে আওয়ামী লীগের শহিদুল্লাহ মুকুল, বিএনপির আনিসূর রহমান, নাজিম উদ্দিন, নিয়ামুল কাওসার, আবুল কাশেম, নাজমুল হাসানসহ ৬জন, নালিতাবাড়ীতে আওয়ামী লীগের আসাদুজ্জামান, বিএনপির আশরাফ আলী, খাদিমুল ইসলাম, মিজানুর রহমানসহ ৪ জন, রূপনারায়নকুড়ায় আওয়ামী লীগের মিজানার রহমান, বিএনপির আব্দুর রহমান তারা, মনজুরুর আল মামুনসহ ৩ জন, মরিচপুরানে আওয়ামী লীগের খন্দকার শফিক আহমেদ, বিএনপির আইয়ূব আলীসহ ২ জন যোগানিয়াতে আওয়ামী লীগের হাবিবুর রহমান হবু, বিএনপির ছামিদুল মুন্সি, আ. জলিল, তাকিজুল ইসলাম তারা, জামাল উদ্দিনসহ ৫ জন, বাঘবেড়ে আওয়ামী লীগের আব্দুস সবুর, বিএনপির আমিনুল ইসলাস জিন্নাহ, গোলাম মোস্তফা, হাসানুজ্জামান রিয়াদসহ ৪ জন, কলসপাড়ের আওয়ামী লীগের মো. আবুল কাশেম, বিএনপির কামরুজ্জামান সুরুজ, বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, রেজাউল করিম রিয়াজ, জাহাঙ্গীর আলমসহ ৬ জন।
উল্লেখ্য, প্রায় প্রত্যেকটি ইউনিযনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহীসহ একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কয়েকটি ইউনিযনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।




