নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলে নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান লিটন। ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের মধ্যদিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান লিটন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন , আমি নির্বাচনের আগেও বলেছি এখনও বলছি, আমার অভিভাবক এলাকার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নকলা-নালিতাবাড়ীর রাজনৈতিক অভিভাবক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই নৌকা প্রতিকে নির্বাচন করেছি। আপনারা আমাকে বিজয়ী করেছেন। এ এলাকার উন্নয়নের ধারাকে আমি অব্যাহত রাখবো। এছাড়া এ পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে রূপান্তরিত করাই হবে আমার প্রথম কাজ। সেই সাথে এটি হবে ডিজিটাল বাংলাদেশের মডেল পৌরসভা।’
পরে উপস্থিত উপস্থিত জনসাধারনের মাঝে মিলাদ মাহফিলের তবারক বিতরণ করা হয়।




