ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ ফেব্রুয়ারী সোমবার শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিডিএসপিবিডি ৪২১ প্রকল্পের উদ্যোগে শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুনাথন বানোয়ারী পিএসি। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও লুচন দালবত। এ সমাবেশে শতাধিক অভিভাবক ও শিশু-কিশোর অংশগ্রহণ করে।




