স্টাফ রিপোর্টার : ‘কুষ্ঠজনিত বিকলাঙ্গ শিশু একটিও আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলে ৩১ জানুয়ারি রবিবার সকালে সিভিল সার্জন অফিস ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা সদর হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বটতলা হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অফিস মিলনায়তনে কুষ্ঠ রোগের ওপর এক সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় ডাঃ নীলাদ্রী হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া।




