শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিতকরন ও সম্পৃক্ত করণের ল্েয বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু সাইদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাজাহান, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম। এতে উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, শিক, ছাত্রছাত্রী রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




